দিনাজপুরের কাহারোল থানার পুলিশের বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
বুধবার (৫ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এবং কাহারোল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের ১১ মাইল ইটুয়া গ্রামের কান্তা ইক্ষু ফার্ম সংলগ্ন দশমাইল-ঠাকুরগাঁও মহাসড়কে নিয়মিত রাত্রীকালীন টহল ও তল্লাশির সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-৪৬-৬৬১) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ির ভেতরে থাকা তিনটি বস্তা থেকে মোট ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শফিকুল ইসলাম (৫২), পিতা: মৃত আব্দুল রশিদ, গ্রাম: রানীপুর, থানা: চিরিরবন্দর এবং শ্রী রন্ধন চন্দ্র রায় (২৮), পিতা: শ্রী মনমথ চন্দ্র রায়, গ্রাম: গড়নুরপুর, থানা: কাহারোল। উভয়ের বাড়ি দিনাজপুর জেলায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবসার আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকের চালান সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক চালানের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দিনাজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন