রংপুর    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

রংপুরের পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মো. নুরুল আমীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মাহামুদুন নবী পলাশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, শহীদদের আত্মত্যাগ এবং দেশ গঠনে নাগরিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয় : রংপুরের খবর পীরগঞ্জ জুলাই গণঅভ্যুত্থান ২০২৪

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

রংপুরের পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মো. নুরুল আমীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মাহামুদুন নবী পলাশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, শহীদদের আত্মত্যাগ এবং দেশ গঠনে নাগরিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ