রংপুর    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রংপুরে ২৬ মামলার আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ছবি: জুফাস নিউজ

রংপুরে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ ২৬টি চাঞ্চল্যকর মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে ‘মেরিল সুমন’কে (৩৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবির সহকারী পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান। আটককৃত মেরিল সুমন রংপুর নগরীর শালবন শাহীপাড়া এলাকার আবু হানিফের ছেলে।

এসআরবি ও পুলিশ সূত্রে জানা গেছে, মেরিল সুমন দীর্ঘদিন ধরে নিজস্ব ক্যাডার বাহিনী গড়ে তুলে রংপুর অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক কারবার, বালুমহাল দখল ও ব্যাপক চাঁদাবাজি চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রংপুরসহ দেশের বিভিন্ন থানায় ৬টি অস্ত্র মামলা, ৯টি হত্যা ও হত্যাচেষ্টা মামলা, ৪টি চাঁদাবাজি, ৩টি ডাকাতির প্রস্তুতি, অপহরণ, সন্ত্রাসবিরোধী আইন, দ্রুত বিচার আইন ও মাদকের মামলাসহ মোট ২৬টি মারাত্মক অপরাধের মামলা রয়েছে।

এসআরবির সহকারী পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান জানান, সরকারের চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেরিল সুমন রংপুর অঞ্চলে অপরাধ জগতের এক আতঙ্ক হিসেবে পরিচিত। এর আগেও একাধিক হাই-প্রোফাইল অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে সে আইন প্রয়োগকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিল।

ইতিহাস ঘেঁটে জানা যায়, ২০১৫ সালে রংপুরে চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোসি হত্যায় জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ থেকে তাকে বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে ২০১৯ সালে রংপুর নগরীর তাজহাট এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, রিভলবার, গুলি, শুটার গান ও চাইনিজ কুড়ালসহ তাকে তৎকালীন র‌্যাব-১৩ গ্রেপ্তার করে। এরপর ২০২৩ সালে নগরীর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে পিস্তল ও ইয়াবাসহ রংপুর মেট্রোপলিটন পুলিশ তাকে আটক করে। এমনকি চলতি বছরের জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ওপর হামলা, প্রচারণা ভণ্ডুল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পরিকল্পনার অভিযোগে মেট্রোপলিটন পুলিশ ও ঠাকুরগাঁও ডিবির যৌথ অভিযানে ঠাকুরগাঁও থেকেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

গ্রেপ্তারের পর আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এসআরবি-১৩ কার্যালয়ে নেওয়া হয়। এসআরবি কর্মকর্তা আরও জানান, তার অবৈধ অস্ত্রের সন্ধান, আস্তানার তথ্য এবং তার সহযোগীদের শনাক্ত করে আইনে আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মেরিল সুমনকে রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় : গ্রেপ্তার রংপুরের খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রংপুরে ২৬ মামলার আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ