ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঢাকাগামী একটি নৈশকোচে তল্লাশি চালিয়ে ৬০ বোতল ‘ফেনসিবিল’ নামের মাদকদ্রব্যসহ রবিউল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে পৌর শহরের পশ্চিম চৌরাস্তা বাস কাউন্টার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক রবিউল ইসলাম জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ি মশালডাঙ্গী গ্রামের মইনুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার থেকে ছেড়ে আসা এবং রানীশংকৈলের নেকমরদ হয়ে ঢাকাগামী ‘প্যারাগন এক্সপ্রেস’–এর একটি নৈশকোচে মাদক পরিবহন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা বাস কাউন্টারে অবস্থান নেন পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ খানের নেতৃত্বাধীন একদল পুলিশ সদস্য।
পরে বাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের ‘এইচ-১’ নম্বর আসনে বসা রবিউল ইসলামের পায়ের কাছে থাকা একটি স্কুলব্যাগ থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৬০ বোতল ফেনসিবিল উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা ৬০ বোতল তরল মূলত মাদক ব্যবসায়ীরা ফেনসিডিলের বিকল্প হিসেবে বিক্রি করে আসছেন, যাতে ক্ষতিকর মাদকের উপাদান রয়েছে। এ ঘটনায় রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয় : ঠাকুরগাঁও সংবাদ পীরগঞ্জ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন