রংপুর    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

সৈয়দপুরে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

সৈয়দপুরে বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা মনিরুজ্জামান জুন গ্রেফতার

নাশকতার মামলায় সৈয়দপুরে আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মোস্তফা ফিরোজ গ্রেপ্তার

সৈয়দপুরে পুকুরে মিলল তাজা গ্রেনেড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা র‍্যাবের

কান্নার দিন শেষ! নতুন ভ্যান আর পড়াশোনার দায়িত্ব পেল সৈয়দপুরের সেই রেজোয়ান

সৈয়দপুরের ‘পাতাকুড়ি’ পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগ: বন্ধের দাবিতে ডিসিকে স্থানীয়দের স্মারকলিপি

সৈয়দপুরে কিশোর রেজোয়ানের ভ্যান হারিয়ে কান্নার পর পাশে দাঁড়ালেন ইউএনও

সৈয়দপুরে কিশোর রেজোয়ানের ভ্যান হারিয়ে কান্নার পর পাশে দাঁড়ালেন ইউএনও

সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা
ছবি: জুফাস নিউজ

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৯২ কোটি ৭৬ লাখ ১ হাজার ৩৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পৌরসভার হলরুমে ওই বাজেট ঘোষণা করা হয়। এতে বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা।

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৭৬২ টাকা। এর মধ্যে কর খাতে আয় ধরা হয় ৭ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ৬৭৮ টাকা, রেট (হার) ৮ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৮৬ টাকা, পৌর স্থাবর সম্পত্তি থেকে আয় ৬ কোটি ৫০ লাখ, পৌর সম্পত্তি থেকে আয় ১ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা ও অন্যান্য খাত থেকে ৪ কোটি ৩ লাখ ৫৭ হাজার টাকা।

পক্ষান্তরে রাজস্ব খাতে ৩৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৭৬২ টাকা ব্যয় ধরা হয়েছে। রাজস্ব খাতে ব্যয়গুলোর মধ্যে রয়েছে, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ৩ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭৭০ টাকা, সম্মানী ভাতা ৬১ লাখ টাকা, কনজারভেন্সি মঞ্জুরি ৭ কোটি ৩ হাজার ৭০০ টাকা, সংস্থাপন খাতে ৭ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি পরিষ্কার ২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা এবং নিজস্ব তহবিলে উন্নয়ন ৭২ লাখ টাকা।

বাজেট ঘোষণার আগে স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রধান কর্মকর্তা মো. আইয়ুব আলী। এ সময় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ, সাংবাদিক, সূধীজন উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে সৈয়দপুর পৌরসভার প্রশাসক পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা সিসি নিউজকে জানান, জুনে ২০২৬-২০২৭ অর্থ বছরের খসড়া বাজেট ঘোষণা করা হয়েছিল। খসড়া বাজেট নিয়ে বিভিন্ন সময়ে পৌরসভায় অনুষ্ঠিত আলোচনার মাধ্যমে তা সংযোজন ও বিয়োজন করা হয়। আজকে ঘোষিত বাজেটটি চলতি অর্থ বছরের চুড়ান্ত বাজেট।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থ বছরে সৈয়দপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছিল ১২২ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৮৪০ টাকা।

বিষয় : নীলফামারী সৈয়দপুর খবর বাজেট ২৬-২৭

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৯২ কোটি ৭৬ লাখ ১ হাজার ৩৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পৌরসভার হলরুমে ওই বাজেট ঘোষণা করা হয়। এতে বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা।

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৭৬২ টাকা। এর মধ্যে কর খাতে আয় ধরা হয় ৭ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ৬৭৮ টাকা, রেট (হার) ৮ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৮৬ টাকা, পৌর স্থাবর সম্পত্তি থেকে আয় ৬ কোটি ৫০ লাখ, পৌর সম্পত্তি থেকে আয় ১ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা ও অন্যান্য খাত থেকে ৪ কোটি ৩ লাখ ৫৭ হাজার টাকা।

পক্ষান্তরে রাজস্ব খাতে ৩৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৭৬২ টাকা ব্যয় ধরা হয়েছে। রাজস্ব খাতে ব্যয়গুলোর মধ্যে রয়েছে, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ৩ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭৭০ টাকা, সম্মানী ভাতা ৬১ লাখ টাকা, কনজারভেন্সি মঞ্জুরি ৭ কোটি ৩ হাজার ৭০০ টাকা, সংস্থাপন খাতে ৭ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি পরিষ্কার ২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা এবং নিজস্ব তহবিলে উন্নয়ন ৭২ লাখ টাকা।

বাজেট ঘোষণার আগে স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রধান কর্মকর্তা মো. আইয়ুব আলী। এ সময় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ, সাংবাদিক, সূধীজন উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে সৈয়দপুর পৌরসভার প্রশাসক পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা সিসি নিউজকে জানান, জুনে ২০২৬-২০২৭ অর্থ বছরের খসড়া বাজেট ঘোষণা করা হয়েছিল। খসড়া বাজেট নিয়ে বিভিন্ন সময়ে পৌরসভায় অনুষ্ঠিত আলোচনার মাধ্যমে তা সংযোজন ও বিয়োজন করা হয়। আজকে ঘোষিত বাজেটটি চলতি অর্থ বছরের চুড়ান্ত বাজেট।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থ বছরে সৈয়দপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছিল ১২২ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৮৪০ টাকা।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ