রংপুর    বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
জুফাস নিউজ

চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ‎

চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ‎। ছবি: সংগৃহীত

‎কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (১৮ মে ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।‎

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানার একটি চৌকস টিম মাটিকাটা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া এলাকার বাসিন্দা মোছাঃ নাজমিন আক্তার (২২) কে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। 

‎বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম। তিনি জানান, চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকা থেকে এক নারী মাদক কারবারিকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। 

‎তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলার সকল থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

বিষয় : মাদক কারবারি মাদক সহ গ্রেফতার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ‎

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

‎কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (১৮ মে ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।‎

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানার একটি চৌকস টিম মাটিকাটা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া এলাকার বাসিন্দা মোছাঃ নাজমিন আক্তার (২২) কে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। 

‎বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম। তিনি জানান, চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকা থেকে এক নারী মাদক কারবারিকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। 

‎তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলার সকল থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ