রংপুর    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পদার্থে দুটি ভুলের পর এবার রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল!

বেরোবিতে সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীর পাশে প্রতিমন্ত্রী শাহে আলম

প্রাথমিক শিক্ষকদের দৈনিক উপস্থিতির তথ্য সময়মতো পাঠানোর তাগিদ

শিক্ষার্থীদের আর কত গিনিপিগ বানানো হবে

শিক্ষার্থীদের আর কত গিনিপিগ বানানো হবে

কিশোরগঞ্জে এইচএসসি পরীক্ষায় নজিরবিহীন গাফিলতি: ২০২৬-এর বদলে ২০২৫ সালের প্রশ্নে পৌনে ২ ঘণ্টা পরীক্ষা

নীলফামারী জেলায় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে ট্যালেন্টপুলে ৫২৯ জন এবং সাধারণ গ্রেডে ৭১৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

পাসের আশায় শিক্ষককে ‘বাবা’ ডেকে উত্তরপত্রে ছাত্রীর আবেদন

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষকসহ আহত ৩

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষকসহ আহত ৩ । ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ আবরার ফাহাদ হল ও নূর হোসেন হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে এক শিক্ষকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

সংঘর্ষের জের ধরে নূর হোসেন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের ব্যস্ততম দিনাজপুর-দশমাইল মহাসড়ক অবরোধ করে রাখলে রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও এলাকাবাসী।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্কুল মাঠে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এই ঘটনার সূত্র ধরে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে দুই পক্ষের সংঘর্ষ আপাতত থেমে গেছে।

তিনি আরও জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই অপ্রীতিকর ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রশাসন প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ক্ষুব্ধ শিক্ষার্থীরা দিনাজপুর-দশমাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন এবং পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিষয় : ক্যাম্পাস সংঘর্ষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষকসহ আহত ৩

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ আবরার ফাহাদ হল ও নূর হোসেন হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে এক শিক্ষকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

সংঘর্ষের জের ধরে নূর হোসেন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের ব্যস্ততম দিনাজপুর-দশমাইল মহাসড়ক অবরোধ করে রাখলে রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও এলাকাবাসী।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্কুল মাঠে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এই ঘটনার সূত্র ধরে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে দুই পক্ষের সংঘর্ষ আপাতত থেমে গেছে।

তিনি আরও জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই অপ্রীতিকর ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রশাসন প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ক্ষুব্ধ শিক্ষার্থীরা দিনাজপুর-দশমাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন এবং পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ