রংপুর    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬

নিউজের সাক্ষাৎকার নিতে সরকারি কর্মকর্তাকে ‘মহোদয়’ বা ‘স্যার’ বলার বাধ্যবাধকতা

তারাগঞ্জে উদ্ধার হওয়া গলিত কঙ্কাল কি নিখোঁজ শহির উদ্দিনের? পরিবারের অপেক্ষা এখন ডিএনএ টেস্টের রিপোর্টের

ঠাকুরগাঁওয়ে ১১৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

মাদক সিন্ডিকেটের ছায়ায় তারাগঞ্জ, বাড়ছে অপরাধ

তারাগঞ্জে নিহত সানজিদার কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারকে সংসদ সদস্য আজহারুল ইসলামের অনুদান

তারাগঞ্জে নিহত শিশু সানজিদার পরিবারের পাশে বিএনপি: তারেক রহমানের নির্দেশনায় আর্থিক অনুদান প্রদান

তেঁতুলিয়ায় ইউএনও’র বিরুদ্ধে ঘুষ গ্রহণের মিথ্যা অভিযোগে বিক্ষোভ

রংপুরে আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর । ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা সাত দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সময়ে বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) দুপুরে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। গত বুধবার (২০ মে) বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার এই বিষয়টি ইতোমধ্যে ভারতের সংশ্লিষ্ট রপ্তানিকারক ও ব্যবসায়ী সংগঠনগুলোকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, টানা সাত দিনের এই ছুটির সময়ে বন্দরের বেসরকারি ওয়্যারহাউস ‘পানামা পোর্ট লিংক লিমিটেড’-এর অভ্যন্তরেও পণ্য লোড-আনলোড বা খালাস কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বন্দর দিয়ে পণ্য পারাপার বন্ধ থাকলেও দুই দেশের যাত্রী পারাপার চালু থাকার বিষয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান:

"বন্দর এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত যথারীতি স্বাভাবিক থাকবে। সপ্তাহের সাত দিনই ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকে এবং এই ছুটির দিনগুলোতেও যাত্রীদের সেবা প্রদান করা হবে।"

বিষয় : দিনাজপুরের খবর হিলি স্থলবন্দর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা সাত দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সময়ে বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) দুপুরে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। গত বুধবার (২০ মে) বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার এই বিষয়টি ইতোমধ্যে ভারতের সংশ্লিষ্ট রপ্তানিকারক ও ব্যবসায়ী সংগঠনগুলোকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, টানা সাত দিনের এই ছুটির সময়ে বন্দরের বেসরকারি ওয়্যারহাউস ‘পানামা পোর্ট লিংক লিমিটেড’-এর অভ্যন্তরেও পণ্য লোড-আনলোড বা খালাস কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বন্দর দিয়ে পণ্য পারাপার বন্ধ থাকলেও দুই দেশের যাত্রী পারাপার চালু থাকার বিষয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান:

"বন্দর এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত যথারীতি স্বাভাবিক থাকবে। সপ্তাহের সাত দিনই ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকে এবং এই ছুটির দিনগুলোতেও যাত্রীদের সেবা প্রদান করা হবে।"

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ