রংপুর    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
জুফাস নিউজ
আপডেট : রোববার, ৩১ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল-গাঁজাসহ আটক ৪ জনের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে একদিনে পৃথক ঘটনায় দুই নারীর মৃত্যু

বালিয়াডাঙ্গীতে অপমানে বাবার আত্মহত্যা প্ররোচনার মামলায় বিএনপি নেতা ফরহাদ গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ১৮ প্রকল্পের ১৬টির সদস্য সচিব এমপির ভাগিনা মাসুদ রানা

রাণীশংকৈলে চুরির ঘটনায় এক আসামি গ্রেফতার, স্বর্ণ-রুপার অলঙ্কার উদ্ধার

বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

রাণীশংকৈলে মাদ্রাসার পাশের খাদে গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ভূল্লীতে মাদকবিরোধী অভিযানে তক্ষকসহ গাঁজা, ইয়াবা, হেরোইন ও নগদ অর্থ উদ্ধার

ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ৮ম বারের মতো ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ৮ম বারের মতো ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়। ছবি: জুফাস নিউজ

ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ৮ম বারের মতো ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে ২০২৬) বড়পুকুর জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির পরিচালক মোঃ তোফাজুল ইসলাম মুন্না। তিনি বলেন, একজন সুস্থ মানুষ প্রতি ৩-৪ মাস পরপর রক্তদান করলে তা শুধু অন্যের জীবন বাঁচায় না, বরং নিজের স্বাস্থ্যের জন্যও উপকারী। তিনি আরও বলেন, নিয়মিত রক্তদান হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে, নতুন রক্তকণিকা তৈরিতে সহায়তা করতে এবং মানসিক প্রশান্তি অর্জনে ভূমিকা রাখে।

সভাপতি মাসুদ রানা বলেন, জরুরি রক্তের প্রয়োজন মেটাতে আগাম রক্তদাতাদের সঙ্গে যোগাযোগ রাখা গুরুত্বপূর্ণ। তবে অপারেশনের ২/৩ দিন আগে রক্ত সংগ্রহের প্রস্তুতি সম্পন্ন করা উচিত।

সাধারণ সম্পাদক মোঃ রাসেল রানা তার বক্তব্যে মাদকাসক্তি প্রতিরোধে পারিবারিক সচেতনতা, তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ততা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সুসংগঠিত যুবসমাজই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে। 

অর্থ সম্পাদক আমজাদ হোসেন বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তিনি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান।

সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা বলেন, তরুণদের ঐক্য ও সংগঠিত শক্তি সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি। তিনি সামাজিক উন্নয়ন, রক্তদান এবং মাদকবিরোধী কার্যক্রমে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এসময় সহ-সম্পাদক রাহিম রেজা উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করে সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ৮ম বারের মতো ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ৮ম বারের মতো ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে ২০২৬) বড়পুকুর জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির পরিচালক মোঃ তোফাজুল ইসলাম মুন্না। তিনি বলেন, একজন সুস্থ মানুষ প্রতি ৩-৪ মাস পরপর রক্তদান করলে তা শুধু অন্যের জীবন বাঁচায় না, বরং নিজের স্বাস্থ্যের জন্যও উপকারী। তিনি আরও বলেন, নিয়মিত রক্তদান হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে, নতুন রক্তকণিকা তৈরিতে সহায়তা করতে এবং মানসিক প্রশান্তি অর্জনে ভূমিকা রাখে।

সভাপতি মাসুদ রানা বলেন, জরুরি রক্তের প্রয়োজন মেটাতে আগাম রক্তদাতাদের সঙ্গে যোগাযোগ রাখা গুরুত্বপূর্ণ। তবে অপারেশনের ২/৩ দিন আগে রক্ত সংগ্রহের প্রস্তুতি সম্পন্ন করা উচিত।

সাধারণ সম্পাদক মোঃ রাসেল রানা তার বক্তব্যে মাদকাসক্তি প্রতিরোধে পারিবারিক সচেতনতা, তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ততা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সুসংগঠিত যুবসমাজই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে। 

অর্থ সম্পাদক আমজাদ হোসেন বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তিনি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান।

সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা বলেন, তরুণদের ঐক্য ও সংগঠিত শক্তি সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি। তিনি সামাজিক উন্নয়ন, রক্তদান এবং মাদকবিরোধী কার্যক্রমে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এসময় সহ-সম্পাদক রাহিম রেজা উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করে সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ