রংপুর    বুধবার, ১৫ জুলাই ২০২৬
জুফাস নিউজ
আপডেট : রোববার, ৩১ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল-গাঁজাসহ আটক ৪ জনের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে একদিনে পৃথক ঘটনায় দুই নারীর মৃত্যু

বালিয়াডাঙ্গীতে অপমানে বাবার আত্মহত্যা প্ররোচনার মামলায় বিএনপি নেতা ফরহাদ গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ১৮ প্রকল্পের ১৬টির সদস্য সচিব এমপির ভাগিনা মাসুদ রানা

রাণীশংকৈলে চুরির ঘটনায় এক আসামি গ্রেফতার, স্বর্ণ-রুপার অলঙ্কার উদ্ধার

বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

রাণীশংকৈলে মাদ্রাসার পাশের খাদে গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ভূল্লীতে মাদকবিরোধী অভিযানে তক্ষকসহ গাঁজা, ইয়াবা, হেরোইন ও নগদ অর্থ উদ্ধার

ঈদুল আযহা উপলক্ষে দুওসুও ইউনিয়নে ছাত্রশিবিরের আন্তঃফুটবল টুর্নামেন্ট

বিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত আন্তঃফুটবল টুর্নামেন্ট। যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও আদর্শবান হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

টুর্নামেন্টের মূল প্রতিপাদ্য ছিল— “সুস্থ দেহ, সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন।” দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন এলাকার তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করে। একটি সুস্থ জাতি গঠনে ক্রীড়াচর্চার গুরুত্ব অপরিসীম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মোঃ সোহেল রানা, জেলা সভাপতি মোঃ সাদেকুল ইসলাম মুন্না এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বালিয়াডাঙ্গী উপজেলা সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুওসুও ইউনিয়নের আমির মাওলানা বশির উদ্দিন, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি প্রভাষক মোঃ রুবেল রানা, সাবেক ছাত্রনেতা রহিমুল্লাহ, জয়নুল ইসলাম, শাহাজানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকদের ভাষ্য, ভবিষ্যতেও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

ঈদুল আযহা উপলক্ষে দুওসুও ইউনিয়নে ছাত্রশিবিরের আন্তঃফুটবল টুর্নামেন্ট

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

বিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত আন্তঃফুটবল টুর্নামেন্ট। যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও আদর্শবান হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

টুর্নামেন্টের মূল প্রতিপাদ্য ছিল— “সুস্থ দেহ, সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন।” দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন এলাকার তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করে। একটি সুস্থ জাতি গঠনে ক্রীড়াচর্চার গুরুত্ব অপরিসীম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মোঃ সোহেল রানা, জেলা সভাপতি মোঃ সাদেকুল ইসলাম মুন্না এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বালিয়াডাঙ্গী উপজেলা সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুওসুও ইউনিয়নের আমির মাওলানা বশির উদ্দিন, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি প্রভাষক মোঃ রুবেল রানা, সাবেক ছাত্রনেতা রহিমুল্লাহ, জয়নুল ইসলাম, শাহাজানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকদের ভাষ্য, ভবিষ্যতেও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন চলমান থাকবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ