রংপুর    শনিবার, ০৮ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বুধবার, ২৪ জুন ২০২৬

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে ডিবির অভিযান, যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায়ে গ্রাহকের বাড়ি থেকে গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

বালিয়াডাঙ্গীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলায় ১১ দলীয় ঐক্যের বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাসপাতালে মৃত্যু ঘোষণা

বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ‘অদম্য জুলাই’ মিছিল

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের শুভ উদ্বোধন করলেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুস সালাম

এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত ও শ্লীলতাহানি: যুবকের তিন মাসের কারাদণ্ড

শ্লীলতাহানির অভিযোগে রিপন আলী (২০) এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড। ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে রিপন আলী (২০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত রিপন আলী উপজেলার ধনতলা ইউনিয়নের কাচনা গ্রামের আইনুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল রিপন আলী। বারবার বিরক্ত করার পাশাপাশি তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও ওঠে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে অভিযোগ করলে তদন্ত ও যাচাই-বাছাই শেষে অভিযুক্তকে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

এ ঘটনায় এলাকায় স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর ব্যবস্থা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নারী নির্যাতন, ইভটিজিং ও শ্লীলতাহানির মতো অপরাধ দমনে প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থী ও নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিষয় : বালিয়াডাঙ্গীর খবর ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত ও শ্লীলতাহানি: যুবকের তিন মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে রিপন আলী (২০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত রিপন আলী উপজেলার ধনতলা ইউনিয়নের কাচনা গ্রামের আইনুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল রিপন আলী। বারবার বিরক্ত করার পাশাপাশি তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও ওঠে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে অভিযোগ করলে তদন্ত ও যাচাই-বাছাই শেষে অভিযুক্তকে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

এ ঘটনায় এলাকায় স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর ব্যবস্থা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নারী নির্যাতন, ইভটিজিং ও শ্লীলতাহানির মতো অপরাধ দমনে প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থী ও নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ