রংপুর    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শুক্রবার, ২৬ জুন ২০২৬

বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের অভিযান, কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের জমি ও দোকানঘর দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণ মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে ডিবির অভিযান, যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায়ে গ্রাহকের বাড়ি থেকে গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

বালিয়াডাঙ্গীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলায় ১১ দলীয় ঐক্যের বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাসপাতালে মৃত্যু ঘোষণা

রুহিয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ছবি-নাম টাঙিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ, গ্রেপ্তারের দাবি

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় চিহ্নিত কথিত মাদক ব্যবসায়ীদের ছবি ও নামসংবলিত ব্যানার টাঙিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ সভা করেছে স্থানীয় এলাকাবাসী। মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার এবং এলাকায় মাদকের বিস্তার রোধের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে রুহিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘনিবিষ্ণুপুর বাঁশবাড়ী এলাকায় ‘মাদক নিয়ন্ত্রণ কমিটি ও বাঁশবাড়ী এলাকাবাসী’-এর যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় একটি বড় ব্যানারে এলাকার চারজন কথিত মাদক ব্যবসায়ীর নাম ও ছবি প্রদর্শন করা হয়। এলাকাবাসীর অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ও গোপনে মাদকের কারবার চালিয়ে আসছেন। তাদের কর্মকাণ্ডে স্থানীয় তরুণ ও যুবসমাজ মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত হচ্ছে এবং এলাকার সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়। মাদকের কারণে এলাকায় চুরি, ছিনতাই, সন্ত্রাস, পারিবারিক অশান্তি ও সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করায় সাধারণ মানুষ এতদিন প্রতিবাদ করতে সাহস পাননি। কিন্তু পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, নিজেদের সন্তান ও সমাজকে রক্ষার স্বার্থে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছেন।

বক্তারা অবিলম্বে চিহ্নিত কথিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি তাদের সহযোগী ও পুরো চক্রকে শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদিউজ্জামান, নবগঠিত রুহিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মাদক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক, রুহিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

এ সময় বক্তারা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, মাদকের বিরুদ্ধে চলমান সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, মাদকবিরোধী এ ব্যতিক্রমী প্রতিবাদ সভা ও ব্যানার প্রদর্শনের ঘটনা রুহিয়া এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় অনেকেই এটিকে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার সাহসী উদ্যোগ হিসেবে দেখছেন।

এলাকাবাসীর একটাই দাবি—"মাদকমুক্ত হোক সমাজ, নিরাপদ হোক আগামী প্রজন্ম।"

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

রুহিয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ছবি-নাম টাঙিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ, গ্রেপ্তারের দাবি

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ