রংপুর    সোমবার, ১০ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শুক্রবার, ২৬ জুন ২০২৬

বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের অভিযান, কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের জমি ও দোকানঘর দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণ মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে ডিবির অভিযান, যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায়ে গ্রাহকের বাড়ি থেকে গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

বালিয়াডাঙ্গীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলায় ১১ দলীয় ঐক্যের বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাসপাতালে মৃত্যু ঘোষণা

ঠাকুরগাঁও শহরে বিডি হলের দক্ষিণ পাশে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিহতের নাম মো. রুমন আলী (২৬)। ছবি: সংগৃহীত

 ঠাকুরগাঁও শহরের অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার (বিডি হল)-এর দক্ষিণ পাশ থেকে এক অজ্ঞাত অবস্থায় পড়ে থাকা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সকালে হলের কেয়ারটেকার মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ, সিআইডির বিশেষ টিম ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছে তদন্ত শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে বিডি হলের কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম হলের দক্ষিণ পাশে একটি লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। কাছে গিয়ে টিনের বেড়ার ফাঁকে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তিনি বিষয়টি কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশের টহল দল, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সিআইডির বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত করে এবং আলামত সংগ্রহসহ প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে।

পরে মরদেহের সঙ্গে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম মো. রুমন আলী (২৬)। তিনি দিনাজপুর জেলার কোতোয়ালী থানার বটতলী রাজবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. তৈয়বুর রহমান এবং মা মোছা. সাহিনা বেগম।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির সব দিক গুরুত্বসহকারে তদন্ত করছে এবং প্রকৃত রহস্য উদঘাটনে কাজ চালিয়ে যাচ্ছে।

বিষয় : মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁও শহরে বিডি হলের দক্ষিণ পাশে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

 ঠাকুরগাঁও শহরের অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার (বিডি হল)-এর দক্ষিণ পাশ থেকে এক অজ্ঞাত অবস্থায় পড়ে থাকা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সকালে হলের কেয়ারটেকার মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ, সিআইডির বিশেষ টিম ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছে তদন্ত শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে বিডি হলের কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম হলের দক্ষিণ পাশে একটি লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। কাছে গিয়ে টিনের বেড়ার ফাঁকে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তিনি বিষয়টি কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশের টহল দল, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সিআইডির বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত করে এবং আলামত সংগ্রহসহ প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে।

পরে মরদেহের সঙ্গে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম মো. রুমন আলী (২৬)। তিনি দিনাজপুর জেলার কোতোয়ালী থানার বটতলী রাজবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. তৈয়বুর রহমান এবং মা মোছা. সাহিনা বেগম।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির সব দিক গুরুত্বসহকারে তদন্ত করছে এবং প্রকৃত রহস্য উদঘাটনে কাজ চালিয়ে যাচ্ছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ