ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গত ৭২ ঘণ্টায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসব মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
২২ আগস্ট ভোর ৪টা ১৫ মিনিটে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
এর আগে ২১ আগস্ট দুপুর ১২টা ৩৫ মিনিটে পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া ১৯ আগস্ট সকাল ৮টা ২৫ মিনিটে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতিও আহ্বান জানিয়েছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন