নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটায় ট্রাক্টর ও অটোভ্যানের সংঘর্ষে সুজন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
গত ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার রাতে গণেশের বাজারে নাইট ক্রিকেট টুর্নামেন্টের খেলা শেষে বাড়ি ফেরার পথে বড়ভিটা কামালের স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন (২২) বড়ভিটা কামারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার সোনাতন চন্দ্র রায় এবং মাতার মৃত পুতুল রানী।
দুর্ঘটনায় আহতদের মধ্যে মতিন (২৩), মিথুন (২২) ও মামুন (২০) রয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গণেশের বাজারে নাইট ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ শেষে তাঁরা অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে বড়ভিটা কামালের স্ট্যান্ড এলাকায় ট্রাক্টর ও অটোভ্যানের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
বিষয় : সড়ক দুর্ঘটনা নিহত নীলফামারীর খবর কিশোরগঞ্জ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটায় ট্রাক্টর ও অটোভ্যানের সংঘর্ষে সুজন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
গত ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার রাতে গণেশের বাজারে নাইট ক্রিকেট টুর্নামেন্টের খেলা শেষে বাড়ি ফেরার পথে বড়ভিটা কামালের স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন (২২) বড়ভিটা কামারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার সোনাতন চন্দ্র রায় এবং মাতার মৃত পুতুল রানী।
দুর্ঘটনায় আহতদের মধ্যে মতিন (২৩), মিথুন (২২) ও মামুন (২০) রয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গণেশের বাজারে নাইট ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ শেষে তাঁরা অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে বড়ভিটা কামালের স্ট্যান্ড এলাকায় ট্রাক্টর ও অটোভ্যানের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

আপনার মতামত লিখুন