অতিথিদের কোলাহল আর বিয়ের আনন্দ-উৎসবে মুখরিত পুরো বাড়ি। তবে সেই চিরচেনা কোলাহলের মাঝেও নবদম্পতির মধ্যে নেই কোনো মুখের কথা বা শব্দের আদান-প্রদান। একে অপরের সঙ্গে মনের অনুভূতি ভাগাভাগি করছেন কেবল ইশারা আর চোখের ভাষায়। কারণ বর ও কনে দুজনই জন্মগতভাবে বাক ও শ্রবণপ্রতিবন্ধী। শারীরিক এই সীমাবদ্ধতাকে জয় করে দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গোলাম সাকওয়াত সম্পদ এবং ঢাকার সাভারের নিলিমা জাহান নিতু।
বর গোলাম সাকওয়াত সম্পদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি মাঝাপাড়া এলাকার শিক্ষক গোলাম আজমের ছেলে। আর কনে নিলিমা জাহান নিতু ঢাকার সাভারের রেডিও কলোনি এলাকার নূর হোসেনের মেয়ে; তাঁদের পৈতৃক নিবাস মানিকগঞ্জে। গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে দুই পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সূত্রে সম্পদ ও নিতুর মধ্যে পরিচয় ঘটে। পরবর্তীতে বিষয়টি উভয় পরিবার জানতে পারলে অভিভাবকেরা আন্তরিকভাবে এগিয়ে আসেন এবং বিয়ের সিদ্ধান্ত নেন। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তাঁদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ছেলের নতুন জীবন নিয়ে আবেগাপ্লুত বরের বাবা শিক্ষক গোলাম আজম জানান, জন্মের ছয় মাস বয়স থেকেই সম্পদের শ্রবণশক্তির সমস্যা দেখা দেয়। বহু চিকিৎসা করিয়েও কোনো ফল মেলেনি। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাঁকে দমাতে পারেনি; কম্পিউটারের কাজসহ নিজের প্রায় সব কাজই তিনি দক্ষতার সঙ্গে করতে পারেন। পৈতৃক যা সহায়-সম্পত্তি আছে, তা দিয়েই নবদম্পতি সুখে-শান্তিতে জীবন কাটাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
শব্দের চেয়েও অনুভূতি আর ভালোবাসার ভাষা যে অনেক বেশি শক্তিশালী, সম্পদ ও নিতুর এই বিয়ে যেন তারই এক অনন্য দৃষ্টান্ত। বিরল ও হৃদয়স্পর্শী এই মিলনে নবদম্পতির সুন্দর ভবিষ্যৎ কামনায় শুভকামনা জানাচ্ছেন আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
বিষয় : নীলফামারী কিশোরগঞ্জ

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন