রংপুর    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

তারাগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা, জাল জব্দ

তারাগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা, জাল জব্দ । ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি ও বিপণনের অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মে) দুপুরে পরিচালিত এই অভিযানে অভিযুক্ত ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি তার দোকান থেকে তিনটি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ওই ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অভিযানটি পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা। এ সময় উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত থেকে আদালত পরিচালনায় সহযোগিতা করেন। 

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং দেশীয় ও প্রাকৃতিক মাছের বংশবৃদ্ধি ও প্রজনন রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ বেআইনি। কারেন্ট জালের ব্যবহার, বিক্রি, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের কঠোর নজরদারি এবং অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বিষয় : তারাগঞ্জ তারাগঞ্জ উপজেলার খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

তারাগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা, জাল জব্দ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি ও বিপণনের অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মে) দুপুরে পরিচালিত এই অভিযানে অভিযুক্ত ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি তার দোকান থেকে তিনটি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ওই ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অভিযানটি পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা। এ সময় উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত থেকে আদালত পরিচালনায় সহযোগিতা করেন। 

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং দেশীয় ও প্রাকৃতিক মাছের বংশবৃদ্ধি ও প্রজনন রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ বেআইনি। কারেন্ট জালের ব্যবহার, বিক্রি, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের কঠোর নজরদারি এবং অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ