রংপুর    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
জুফাস নিউজ

তারাগঞ্জে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তারাগঞ্জে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার । ছবি: হেল্প ডেক্স

রংপুরের তারাগঞ্জে জয়া রানী পাল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত জয়া রানী পাল উপজেলার ডাংগীরহাট কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার লক্ষ্মণ পাল ও স্বপ্না রানী পাল দম্পতির সন্তান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়ার বাবা-মা জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করছেন। বাড়িতে জয়া তার দাদা-দাদীর সাথেই থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ বাড়ির লোকজন জয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের চিৎকার ও তাড়াহুড়োয় আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং বিষয়টি জানতে পারেন।

তবে ঠিক কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবেশী কিংবা পরিবারের সদস্যরা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। তরুণী এই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

"মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।" 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

তারাগঞ্জে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জে জয়া রানী পাল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত জয়া রানী পাল উপজেলার ডাংগীরহাট কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার লক্ষ্মণ পাল ও স্বপ্না রানী পাল দম্পতির সন্তান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়ার বাবা-মা জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করছেন। বাড়িতে জয়া তার দাদা-দাদীর সাথেই থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ বাড়ির লোকজন জয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের চিৎকার ও তাড়াহুড়োয় আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং বিষয়টি জানতে পারেন।

তবে ঠিক কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবেশী কিংবা পরিবারের সদস্যরা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। তরুণী এই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

"মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।" 

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ