রংপুর    সোমবার, ১৭ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের ‘হেল্প ডেস্ক’

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বালিয়াডাঙ্গী উপজেলা শাখা (কলেজ ইউনিট)। পরীক্ষার প্রথম দিন থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে ‘হেল্প ডেস্ক’ স্থাপন করে বিনামূল্যে প্রয়োজনীয় সেবা প্রদান করা হচ্ছে।

হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য কলম, পেন্সিল, স্কেল, ইরেজারসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে। এছাড়া হঠাৎ কোনো প্রয়োজন দেখা দিলে তাৎক্ষণিকভাবে সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে কোনো পরীক্ষার্থী প্রয়োজনীয় সামগ্রীর অভাবে পরীক্ষায় অংশগ্রহণে বিঘ্নের মুখে না পড়েন।

একই সঙ্গে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য বিশুদ্ধ খাবার পানি, ওরস্যালাইন, বসার ব্যবস্থা এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। গরম আবহাওয়ায় দীর্ঘ সময় অপেক্ষারত অভিভাবকদের স্বস্তি দিতে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াস আলী হৃদয়। তিনি জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষার্থী যেন নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে এবং তাদের অভিভাবকেরাও প্রয়োজনীয় সহযোগিতা পান—সেই লক্ষ্যেই হেল্প ডেস্ক পরিচালিত হচ্ছে।

স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল এই উদ্যোগকে একটি সময়োপযোগী, প্রশংসনীয় ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, সামাজিক ও মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপকার হবে।

আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বালিয়াডাঙ্গী উপজেলা শাখা (কলেজ ইউনিট)।

বিষয় : বালিয়াডাঙ্গীর খবর ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের ‘হেল্প ডেস্ক’

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বালিয়াডাঙ্গী উপজেলা শাখা (কলেজ ইউনিট)। পরীক্ষার প্রথম দিন থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে ‘হেল্প ডেস্ক’ স্থাপন করে বিনামূল্যে প্রয়োজনীয় সেবা প্রদান করা হচ্ছে।

হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য কলম, পেন্সিল, স্কেল, ইরেজারসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে। এছাড়া হঠাৎ কোনো প্রয়োজন দেখা দিলে তাৎক্ষণিকভাবে সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে কোনো পরীক্ষার্থী প্রয়োজনীয় সামগ্রীর অভাবে পরীক্ষায় অংশগ্রহণে বিঘ্নের মুখে না পড়েন।

একই সঙ্গে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য বিশুদ্ধ খাবার পানি, ওরস্যালাইন, বসার ব্যবস্থা এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। গরম আবহাওয়ায় দীর্ঘ সময় অপেক্ষারত অভিভাবকদের স্বস্তি দিতে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াস আলী হৃদয়। তিনি জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষার্থী যেন নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে এবং তাদের অভিভাবকেরাও প্রয়োজনীয় সহযোগিতা পান—সেই লক্ষ্যেই হেল্প ডেস্ক পরিচালিত হচ্ছে।

স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল এই উদ্যোগকে একটি সময়োপযোগী, প্রশংসনীয় ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, সামাজিক ও মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপকার হবে।

আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বালিয়াডাঙ্গী উপজেলা শাখা (কলেজ ইউনিট)।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ