রংপুর    বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
জুফাস নিউজ

বালিয়াডাঙ্গীতে অপমানে বাবার আত্মহত্যা প্ররোচনার মামলায় বিএনপি নেতা ফরহাদ গ্রেফতার

আসামি বিএনপি নেতা ফরহাদ ওরফে কোম্পানী (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জোরপূর্বক এক তরুণীকে তুলে নিয়ে বিয়ে এবং পরবর্তীতে অপমানে বাবার আত্মহত্যা প্ররোচনার ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি বিএনপি নেতা ফরহাদ ওরফে কোম্পানী (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (রাত) দিনাজপুর র‌্যাব-১৩-এর সহযোগিতায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ফরহাদ ওরফে কোম্পানী দুওসুও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক। তিনি একই ইউনিয়নের মহিষমারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং মামলার প্রধান আসামি সাইফুলের বড় ভাই।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রবিবার (দুপুরে) গ্রেফতারকৃত ফরহাদকে ঠাকুরগাঁও আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জোরপূর্বক মেয়েকে তুলে নিয়ে বিয়ের ঘটনায় সামাজিক অপমান ও মানসিক চাপে ভুক্তভোগী তরুণীর বাবা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করা হয়। মামলায় প্রধান আসামি সাইফুলসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

বিষয় : গ্রেপ্তার বালিয়াডাঙ্গীর খবর ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বালিয়াডাঙ্গীতে অপমানে বাবার আত্মহত্যা প্ররোচনার মামলায় বিএনপি নেতা ফরহাদ গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জোরপূর্বক এক তরুণীকে তুলে নিয়ে বিয়ে এবং পরবর্তীতে অপমানে বাবার আত্মহত্যা প্ররোচনার ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি বিএনপি নেতা ফরহাদ ওরফে কোম্পানী (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (রাত) দিনাজপুর র‌্যাব-১৩-এর সহযোগিতায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ফরহাদ ওরফে কোম্পানী দুওসুও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক। তিনি একই ইউনিয়নের মহিষমারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং মামলার প্রধান আসামি সাইফুলের বড় ভাই।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রবিবার (দুপুরে) গ্রেফতারকৃত ফরহাদকে ঠাকুরগাঁও আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জোরপূর্বক মেয়েকে তুলে নিয়ে বিয়ের ঘটনায় সামাজিক অপমান ও মানসিক চাপে ভুক্তভোগী তরুণীর বাবা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করা হয়। মামলায় প্রধান আসামি সাইফুলসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ