রংপুর    বুধবার, ১৫ জুলাই ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বুধবার, ১৫ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক মুহূর্তের প্রাকৃতিক দুর্যোগে পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামজুড়ে।

বুধবার (১৫ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার প্রভু (৫৫) এবং তাঁর ছেলে নিমাই (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের একটি পাটখেতে পাট কাটতে যান বাবা আনোয়ার প্রভু ও ছেলে নিমাই। দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় বৃষ্টি। বৃষ্টির মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। আশপাশের কৃষকরা ছুটে এসে তাদের উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে ভিড় করেন। একসঙ্গে বাবা-ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। প্রতিবেশীরা জানান, আনোয়ার প্রভু ছিলেন পরিশ্রমী কৃষক এবং ছেলে নিমাইও বাবার সঙ্গে কৃষিকাজে নিয়মিত সহযোগিতা করতেন।

জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্থানীয়দের ভাষ্য, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় কৃষকদের আরও সতর্ক থাকা প্রয়োজন। আকাশে মেঘ জমে বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে খোলা মাঠে কাজ না করার আহ্বান জানিয়েছেন তারা।একসঙ্গে বাবা-ছেলের এমন করুণ মৃত্যুতে মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এলাকাবাসী ভবিষ্যতে বজ্রপাত থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক মুহূর্তের প্রাকৃতিক দুর্যোগে পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামজুড়ে।

বুধবার (১৫ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার প্রভু (৫৫) এবং তাঁর ছেলে নিমাই (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের একটি পাটখেতে পাট কাটতে যান বাবা আনোয়ার প্রভু ও ছেলে নিমাই। দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় বৃষ্টি। বৃষ্টির মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। আশপাশের কৃষকরা ছুটে এসে তাদের উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে ভিড় করেন। একসঙ্গে বাবা-ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। প্রতিবেশীরা জানান, আনোয়ার প্রভু ছিলেন পরিশ্রমী কৃষক এবং ছেলে নিমাইও বাবার সঙ্গে কৃষিকাজে নিয়মিত সহযোগিতা করতেন।

জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্থানীয়দের ভাষ্য, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় কৃষকদের আরও সতর্ক থাকা প্রয়োজন। আকাশে মেঘ জমে বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে খোলা মাঠে কাজ না করার আহ্বান জানিয়েছেন তারা।একসঙ্গে বাবা-ছেলের এমন করুণ মৃত্যুতে মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এলাকাবাসী ভবিষ্যতে বজ্রপাত থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ