যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. রফিকুল হক এবং জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার বেলাল হোসেন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদ, ঠাকুরগাঁও পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সিভিল সার্জনের কার্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও ঠাকুরগাঁও জেলা বিএনপি, পৌর বিএনপি, মুক্তিযোদ্ধা কমান্ড, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন। এ সময় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. রফিকুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী আবু সাইদসহ সকল শহীদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিবসটির কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শহীদদের স্মরণে উপস্থিত সবাই তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিষয় : ঠাকুরগাঁও সংবাদ জুলাই বিপ্লব

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন