রংপুর    বুধবার, ২৯ জুলাই ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬

ঠাকুরগাঁও সদর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঠাকুরগাঁওয়ে মোবাইলে ডেকে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

ভূল্লীতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত, ২ লাখ টাকার জাল ধ্বংস

বিক্ষোভ মিছিল ও গেট মিটিংয়ে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের দাবি আদায়ের আল্টিমেটাম

বালিয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, পানির পাম্প ও ৫টি সিলিং ফ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা

ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও সদর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও সদর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁও সদর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁও সদর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর পৌরসভার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে নিজেদের কার্যক্রম, নাগরিক সেবার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা পৌঁছে দিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জনসেবার মান বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পৌর প্রশাসক সরদার মোস্তফা শাহিন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, পৌরসভা নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

মতবিনিময় সভায় পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি সরবরাহ, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভা শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ মির্জা ফখরুল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ঠাকুরগাঁও সদর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁও সদর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর পৌরসভার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে নিজেদের কার্যক্রম, নাগরিক সেবার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা পৌঁছে দিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জনসেবার মান বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পৌর প্রশাসক সরদার মোস্তফা শাহিন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, পৌরসভা নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

মতবিনিময় সভায় পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি সরবরাহ, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভা শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ