রংপুর    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মাত্র ৫ টাকায় দুর্গাপূজার বাজার পেলেন ঠাকুরগাঁওয়ের দুই শতাধিক অসহায় পরিবার

ছবি: জুফাস নিউজ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মাত্র পাঁচ টাকার বিনিময়ে পূজার বাজার পেয়েছেন হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবার। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’-এর উদ্যোগে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। মাত্র পাঁচ টাকার বিনিময়ে পূজার প্রয়োজনীয় বাজার পেয়ে উপকৃত হয়েছেন সুবিধাবঞ্চিত পরিবারগুলো।

শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে প্রতিটি পরিবারেই থাকে আনন্দ ও উদযাপনের প্রস্তুতি। তবে আর্থিক সংকটের কারণে অনেক নিম্নআয়ের পরিবারের পক্ষে প্রয়োজনীয় বাজার কেনা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ‘সহায়’-এর এ উদ্যোগ অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে ভূমিকা রেখেছে।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ দুর্গাপূজা শারদীয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মাত্র ৫ টাকায় দুর্গাপূজার বাজার পেলেন ঠাকুরগাঁওয়ের দুই শতাধিক অসহায় পরিবার

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মাত্র পাঁচ টাকার বিনিময়ে পূজার বাজার পেয়েছেন হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবার। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’-এর উদ্যোগে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। মাত্র পাঁচ টাকার বিনিময়ে পূজার প্রয়োজনীয় বাজার পেয়ে উপকৃত হয়েছেন সুবিধাবঞ্চিত পরিবারগুলো।

শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে প্রতিটি পরিবারেই থাকে আনন্দ ও উদযাপনের প্রস্তুতি। তবে আর্থিক সংকটের কারণে অনেক নিম্নআয়ের পরিবারের পক্ষে প্রয়োজনীয় বাজার কেনা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ‘সহায়’-এর এ উদ্যোগ অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে ভূমিকা রেখেছে।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ