ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী ৩ নম্বর ধনতলা ইউনিয়নের বড়পোখরা জামে মসজিদে টিউবওয়েল উপহার দিয়েছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, ঠাকুরগাঁও শাখা। দানশীল ব্যক্তিদের সহযোগিতায় মসজিদের মুসল্লিদের পানির সংকট দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে টিউবওয়েলটি হস্তান্তর করা হয়। এ সময় স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, ঠাকুরগাঁও শাখার আহ্বায়ক মোঃ জিয়াউর রহমান, সদস্য সচিব রাসেল রানা মেহেদী, মোঃ তোফাজ্জুল ইসলাম মুন্নাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, মসজিদে মুসল্লিদের অজু ও দৈনন্দিন ব্যবহারের জন্য দীর্ঘদিন ধরেই পানির প্রয়োজন ছিল। টিউবওয়েল স্থাপনের ফলে মসজিদে আগত মুসল্লিদের পানির সংকট অনেকটাই দূর হবে। মানবিক ও জনকল্যাণমূলক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় পর্যায়ে মানুষের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সহায়তা ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
টিউবওয়েল স্থাপনে আর্থিক ও অন্যান্যভাবে সহযোগিতা করা দানশীল ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে তাদের জন্য দোয়া কামনা করে বলা হয়, আল্লাহ তাআলা যেন তাদের দান ও সহযোগিতা কবুল করেন, রিজিকে বরকত দান করেন এবং এ মহৎ উদ্যোগকে সদকায়ে জারিয়ার উসিলা হিসেবে কবুল করেন।
পাশাপাশি স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সকল সদস্য যেন ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারেন এবং অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক লাভ করেন—এ জন্যও দোয়া করা হয়। আল্লাহ তাআলা সকলের এই মানবিক প্রচেষ্টা কবুল করুন। আমিন।
বিষয় : বালিয়াডাঙ্গীর খবর ঠাকুরগাঁও সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন