রংপুর    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল নিষিদ্ধ সিরাপসহ গ্রেফতার ২

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন কালীতলা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর রাত ১০টা ৩৫ মিনিটে এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রুহিয়া থানাধীন কালীতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কালীতলা বাজারের মসজিদসংলগ্ন পঞ্চগড়-ঠাকুরগাঁও পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক দুটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে সেগুলো থেকে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য বহনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিরাইল গ্রামের মশিরউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪২) এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার লোহাগাঁও গ্রামের নিজামউদ্দিনের ছেলে মো. মাসুদ রানা (৪০)।

এসআরবি-১৩ সূত্র আরও জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কালীতলা বাজার এলাকায় সন্দেহভাজন মোটরসাইকেল দুটিতে তল্লাশি চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দ করা দুটি মোটরসাইকেল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৩।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : মাদক সহ গ্রেফতার ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল নিষিদ্ধ সিরাপসহ গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন কালীতলা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর রাত ১০টা ৩৫ মিনিটে এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রুহিয়া থানাধীন কালীতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কালীতলা বাজারের মসজিদসংলগ্ন পঞ্চগড়-ঠাকুরগাঁও পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক দুটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে সেগুলো থেকে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য বহনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিরাইল গ্রামের মশিরউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪২) এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার লোহাগাঁও গ্রামের নিজামউদ্দিনের ছেলে মো. মাসুদ রানা (৪০)।

এসআরবি-১৩ সূত্র আরও জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কালীতলা বাজার এলাকায় সন্দেহভাজন মোটরসাইকেল দুটিতে তল্লাশি চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দ করা দুটি মোটরসাইকেল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৩।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ