রংপুর    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল ও ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে ১২৩ বোতল ফেন্সিডিলজাতীয় মাদকদ্রব্য ও ৬২০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হরিপুর থানার কোশগাঁও গ্রামের মো. এনাবুলের ছেলে জসিম উদ্দিন (৩২) এবং বরুয়াল গ্রামের মৃত নুহু বিশ্বাসের ছেলে মো. তোফজ্জল ওরফে তফজুল (২৮)।

এসআরবি-১৩-এর দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে সিপিসি-১, এসআরবি-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি অভিযানিক দল হরিপুর উপজেলার বেলুয়া গ্রামের জাদুরানি-বনগাঁও সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে জসিম উদ্দিনের কাছ থেকে ৭৪ বোতল পিকেড্রিল ও ৪৯ বোতল ফেন্সিবিল জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযান সংশ্লিষ্টদের দাবি, জসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে হরিপুর উপজেলার বরুয়াল গ্রামে তোফজুলের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তার শয়নকক্ষের শোকেসে তল্লাশি চালিয়ে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তোফজুলকেও গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য, মোটরসাইকেলসহ অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যের অবৈধ বেচাকেনা ও পরিবহন প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল ও ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে ১২৩ বোতল ফেন্সিডিলজাতীয় মাদকদ্রব্য ও ৬২০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হরিপুর থানার কোশগাঁও গ্রামের মো. এনাবুলের ছেলে জসিম উদ্দিন (৩২) এবং বরুয়াল গ্রামের মৃত নুহু বিশ্বাসের ছেলে মো. তোফজ্জল ওরফে তফজুল (২৮)।

এসআরবি-১৩-এর দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে সিপিসি-১, এসআরবি-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি অভিযানিক দল হরিপুর উপজেলার বেলুয়া গ্রামের জাদুরানি-বনগাঁও সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে জসিম উদ্দিনের কাছ থেকে ৭৪ বোতল পিকেড্রিল ও ৪৯ বোতল ফেন্সিবিল জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযান সংশ্লিষ্টদের দাবি, জসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে হরিপুর উপজেলার বরুয়াল গ্রামে তোফজুলের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তার শয়নকক্ষের শোকেসে তল্লাশি চালিয়ে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তোফজুলকেও গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য, মোটরসাইকেলসহ অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যের অবৈধ বেচাকেনা ও পরিবহন প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ