রংপুর    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে উত্তম রায় (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তম রায়কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কদু বর্মণের ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকেন। বাড়িতে মা ও ভাইয়ের অনুপস্থিতির সুযোগে আসামি তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৩০ জানুয়ারি দুপুরে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে কাজ করতে গেলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপর গত ১৬ ফেব্রুয়ারি সকালে একইভাবে পাশের একটি পাটখেতে নিয়ে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনাগুলো কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী কিশোরী ভয়ের কারণে দীর্ঘদিন পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়নি। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানানো হয়।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে কিশোরী তাদের কাছে ঘটনাগুলো খুলে বলে। এরপর তার বাবা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলা নেয় এবং অভিযুক্ত উত্তম রায়কে গ্রেপ্তার করে।

শুক্রবার গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও সদর উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে উত্তম রায় (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তম রায়কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কদু বর্মণের ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকেন। বাড়িতে মা ও ভাইয়ের অনুপস্থিতির সুযোগে আসামি তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৩০ জানুয়ারি দুপুরে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে কাজ করতে গেলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপর গত ১৬ ফেব্রুয়ারি সকালে একইভাবে পাশের একটি পাটখেতে নিয়ে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনাগুলো কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী কিশোরী ভয়ের কারণে দীর্ঘদিন পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়নি। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানানো হয়।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে কিশোরী তাদের কাছে ঘটনাগুলো খুলে বলে। এরপর তার বাবা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলা নেয় এবং অভিযুক্ত উত্তম রায়কে গ্রেপ্তার করে।

শুক্রবার গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ