রংপুর    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পীরগঞ্জে মাদক সেবনের সময় দুজন আটক, একজনের ৬ মাস কারাদণ্ড

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী

‘অষ্টম শ্রেণিও পাস করেননি, অনেকে স্মার্টফোন ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিচ্ছেন

দিনাজপুরে ২৮ বছর ধরে পায়ে হেঁটে সাংবাদিকতা, তবুও মেলেনি ভাগ্যের চাকা

রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর

পেশাগত দায়িত্ব পালনকালে মিরপুরে হামলার শিকার সাংবাদিক জাহিদুল ইসলাম পাপ্পু

ঠাকুরগাঁও এমপিকে নিয়ে এআই দিয়ে অশ্লীল ভিডিও, থানায় মামলা

শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

পীরগঞ্জে মাদক সেবনের সময় দুজন আটক, একজনের ৬ মাস কারাদণ্ড

পীরগঞ্জে মাদক সেবনের সময় দুজন আটক, একজনের ৬ মাস কারাদণ্ড
ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইমাম হোসেন (৫৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের ১০টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে ইমাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত অপর ব্যক্তি হলেন মীর এনামুল হক (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফণিভূষণ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের অভিযোগে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ইয়াবার গুঁড়া ও মাদক সেবনের সরঞ্জামের আলামত পাওয়া যায়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, অভিযানে বাড়ি থেকে কোনো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ইয়াবার গুঁড়া ও মাদক সেবনের উপকরণ পাওয়া গেছে। আটকের সময় দুজনই মাদক সেবন করছিলেন বলেও জানান তিনি। এ ছাড়া ইমাম হোসেনের বিরুদ্ধে আগে মাদকসংক্রান্ত ১০টি মামলা রয়েছে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম ইশফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ইমাম হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড এবং মীর এনামুল হককে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের দণ্ডাদেশের পর আদালতের নির্দেশনা অনুযায়ী সাজাপ্রাপ্ত দুজনকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিষয় : মাদক কারবারি মাদক সহ গ্রেফতার ঠাকুরগাঁও সংবাদ কারাদণ্ড পীরগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পীরগঞ্জে মাদক সেবনের সময় দুজন আটক, একজনের ৬ মাস কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইমাম হোসেন (৫৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের ১০টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে ইমাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত অপর ব্যক্তি হলেন মীর এনামুল হক (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফণিভূষণ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের অভিযোগে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ইয়াবার গুঁড়া ও মাদক সেবনের সরঞ্জামের আলামত পাওয়া যায়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, অভিযানে বাড়ি থেকে কোনো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ইয়াবার গুঁড়া ও মাদক সেবনের উপকরণ পাওয়া গেছে। আটকের সময় দুজনই মাদক সেবন করছিলেন বলেও জানান তিনি। এ ছাড়া ইমাম হোসেনের বিরুদ্ধে আগে মাদকসংক্রান্ত ১০টি মামলা রয়েছে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম ইশফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ইমাম হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড এবং মীর এনামুল হককে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের দণ্ডাদেশের পর আদালতের নির্দেশনা অনুযায়ী সাজাপ্রাপ্ত দুজনকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ