রংপুর    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ স্বামী আটক, স্ত্রী পলাতক

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ মো. রাজু ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী মোছা. রুমা আক্তার (২৫) পালিয়ে যান।

সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাজারপাড়া এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজনের জড়ো হওয়ার খবর পেয়ে এসআই মো. রমজান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রাজু ইসলামকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ব্যক্তি তার স্ত্রী বলে জানান তিনি।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে রাজুর প্যান্টের পকেট থেকে ১০ পিস এবং তার ফেলে দেওয়া পলিথিন থেকে আরও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।

এ ছাড়া মাদক কেনাবেচায় ব্যবহারের অভিযোগে একটি ওয়ান প্লাস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিম্ফনি বাটন ফোন জব্দ করা হয়েছে।

আটক রাজু ইসলাম ঠাকুরগাঁও পৌরসভার ডিসি বস্তি এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, এই দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় এসআই মো. রমজান আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেছেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : মাদক সহ গ্রেফতার ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ স্বামী আটক, স্ত্রী পলাতক

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ মো. রাজু ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী মোছা. রুমা আক্তার (২৫) পালিয়ে যান।

সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাজারপাড়া এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজনের জড়ো হওয়ার খবর পেয়ে এসআই মো. রমজান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রাজু ইসলামকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ব্যক্তি তার স্ত্রী বলে জানান তিনি।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে রাজুর প্যান্টের পকেট থেকে ১০ পিস এবং তার ফেলে দেওয়া পলিথিন থেকে আরও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।

এ ছাড়া মাদক কেনাবেচায় ব্যবহারের অভিযোগে একটি ওয়ান প্লাস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিম্ফনি বাটন ফোন জব্দ করা হয়েছে।

আটক রাজু ইসলাম ঠাকুরগাঁও পৌরসভার ডিসি বস্তি এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, এই দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় এসআই মো. রমজান আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেছেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ