রংপুর    বুধবার, ১২ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

২২ বছর পর এমপিওভুক্তি: অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়ের এমবিএ সনদ ব্যবহারের অভিযোগে তেঁতুলিয়ার কলেজ অধ্যক্ষকে ঘিরে বিতর্ক

৯৯৯-এ ফোনকলের পর তেঁতুলিয়ায় ১৩টি জাল পাসপোর্ট উদ্ধার, গ্রেফতার ১

মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে ‘আন্তর্জাতিক ক্যাসিনো এজেন্ট’ কুড়িগ্রামের যুবক

আপন বড় বোনকে জোরপূর্বক বারবার ধর্ষণ ও ভিডিও ধারণের জেরে ভাইকে হত্যা, মানিকের হত্যা রহস্য উদঘাটনের দাবি পুলিশের

আপনার সন্তান কত নিরাপদ? তারাগঞ্জে মাদকের জরিপে উদ্বেগজনক চিত্র, নিয়ন্ত্রণে প্রশাসনের চিরুনি অভিযান

মাদক সিন্ডিকেটের ছায়ায় তারাগঞ্জ, বাড়ছে অপরাধ

ঠাকুরগাঁও সদরে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলা: জিজ্ঞাসাবাদের জন্য এক যুবক আটক

তারাগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২৫ পিস ট্যাপেন্টাডলসহ রিপন গ্রেপ্তার

তারাগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২৫ পিস ট্যাপেন্টাডলসহ রিপন গ্রেপ্তার । ছবি: হেল্প ডেক্স

রংপুরের তারাগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রিপন বাসফোর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার মাছ বাজার এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১০ মে) রাত আনুমানিক ৯টার দিকে তারাগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল মাছ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন রিপন বাসফোরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ২৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত রিপন বাসফোর তারাগঞ্জ উপজেলার সুইপার পট্টি গ্রামের বাবুলাল বাসফোরের ছেলে। এলাকায় সে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। 

তারাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

তারাগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা চোরাকারবারিকে ছাড় দেওয়া হবে না।

বিষয় : অবরাধ তারাগঞ্জ গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

তারাগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২৫ পিস ট্যাপেন্টাডলসহ রিপন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রিপন বাসফোর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার মাছ বাজার এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১০ মে) রাত আনুমানিক ৯টার দিকে তারাগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল মাছ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন রিপন বাসফোরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ২৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত রিপন বাসফোর তারাগঞ্জ উপজেলার সুইপার পট্টি গ্রামের বাবুলাল বাসফোরের ছেলে। এলাকায় সে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। 

তারাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

তারাগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা চোরাকারবারিকে ছাড় দেওয়া হবে না।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ