রংপুর    শনিবার, ০৮ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা কমিটির শপথ গ্রহণ

তারাগঞ্জে একদিনেই পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

তারাগঞ্জে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

প্রথাগত তদারকি পেরিয়ে ক্লাসরুমে ইউএনও: তারাগঞ্জে বদলে যাচ্ছে শিক্ষার সার্বিক চিত্র

তারাগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার: পরিচয় শনাক্তে প্রশাসনের আকুতি

জমি লিখে না দেওয়ায় বদরগঞ্জে মাকে মারধর: ৯ মাস ধরে গৃহহীন বৃদ্ধা, থানায় মামলা

মিঠাপুকুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গাজীপুর থেকে র‍্যাবের হাতে গ্রেফতার

তীব্র গরমে ৭ কিমি যানজট নাজেহাল পথচারী এবং যাত্রীরা: রংপুরে মেডিকেল শিক্ষার্থী সাকিনের মুক্তির জন্য বিক্ষোভ!

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।। ছবি: সংগৃহীত

রংপুর আবাসিক হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচনার মামলায় রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ মেডিকেল শিক্ষার্থীরা আজ মঙ্গলবার রাত ৮টা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। এতে যাত্রী ও পথচারীদের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ৯টা ১০ মিনিটে অবরোধ চলছিল।

শিক্ষার্থীদের দাবি, রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী সাকিনকে কোনো প্রকার প্রমাণ ছাড়াই আজ বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। 

সরেজমিনে দেখা গেছে, সড়ক অবরোধের ফলে হাজিরহাট থেকে মডার্ন মোড় পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকায় শত শত যানবাহন আটকা পড়েছে। দিনাজপুর থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের চালক ইকরামুল হক বলেন, ‘১ ঘণ্টা ২০ মিনিট ধরে সড়কে দাঁড়িয়ে আছি। এক সুতাও নড়তে পারিনি।’

ইজিবাইকচালক আনোয়ার ইসলাম ক্ষোভ নিয়ে বলেন, ‘রোগী নিয়ে মেডিকেল মোড়ে এসে আন্দোলনের মুখে পড়ে গেছি। এক ঘণ্টা ধরে এখানে আটকা পড়ে আছি। জানি না কখন রাস্তা খালি হবে। রাস্তার যানজট সারতে আরও এক ঘণ্টা লাগবে। দেশে কোনো কিছু হলেই মানুষ এখন রাস্তায় দাঁড়ায়। রাস্তায় কি সব সমস্যার সমাধান?’

গ্রেপ্তার সাকিনের খালাতো ভাই সোহেল রানা অভিযোগ করে বলেন, ‘সাকিন প্রতিদিন সাত থেকে আটটা ব্যাচে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের প্রাইভেট পড়ায়। গতকাল সোমবার ঘটনার সময় সে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছিল। নিহত শিক্ষার্থী তার সাবেক স্টুডেন্ট ছিল। তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছিল না। অথচ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা সাকিনের নিঃশর্ত মুক্তি চাই।’ 

আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহরিয়ার আহমেদ সাকিন দাবি করেন, নিহত শিক্ষার্থীকে তিনি একটি ব্যাচে পড়াতেন। মেয়েটি তাঁকে পছন্দ করে বুঝতে পেরে ওই ব্যাচ ছেড়ে দেন। পরে মেয়েটির মায়ের অনুরোধে অন্য একটি ব্যাচে তাকে পড়ালেও আলাদাভাবে কখনো পড়াননি।

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তাররংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার

সাকিন বলেন, ‘প্রায় তিন মাস হবে ওকে প্রাইভেট পড়াই না। গতকাল ওই সময়টাই আমি প্রাইভেট পড়ানোয় ব্যস্ত ছিলাম।’

গতকাল বিকেলে নগরীর হোটেল নর্থভিউয়ের ৯ তলার ছাদ থেকে পড়ে মারা যায় নুজসাত। সে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি নগরীর খলিফাপাড়া এলাকায়।

এ বিষয়ে পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নুজসাত হোটেলের ছাদে যায় এবং প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করে। সিসিটিভি ফুটেজে তাকে ছাদে হাঁটাহাঁটি ও মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। পরে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে রেলিংয়ের ওপর বসার পর সে নিচে পড়ে মারা যায়। ওই সময় তার আশপাশে অন্য কাউকে দেখা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয় : মানববন্ধন গ্রেপ্তার রংপুরের খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

তীব্র গরমে ৭ কিমি যানজট নাজেহাল পথচারী এবং যাত্রীরা: রংপুরে মেডিকেল শিক্ষার্থী সাকিনের মুক্তির জন্য বিক্ষোভ!

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ