রংপুর    বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
জুফাস নিউজ

রাণীশংকৈলে চুরির ঘটনায় এক আসামি গ্রেফতার, স্বর্ণ-রুপার অলঙ্কার উদ্ধার

মো. গিয়ান আলী (১৯) । ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সংঘটিত একটি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের একটি অংশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাতে রাণীশংকৈল উপজেলার ৪ নম্বর লেহেম্বা ইউনিয়নের কোচর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী তপন চন্দ্র রায় (৩৯) রাত আনুমানিক সাড়ে ১০টায় বাড়িতে তালা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে পাশের বাড়িতে মনসার গান শুনতে যান। রাত প্রায় ১২টার দিকে বাড়ি ফিরে এসে তিনি দেখতে পান, বাড়ির ভেতর থেকে দরজা আটকানো। পরে স্থানীয়দের সহযোগিতায় দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করলে দেখা যায়, তিনটি ঘরের তালা ভাঙা এবং আলমারিতে থাকা মূল্যবান মালামাল চুরি হয়েছে।

চুরি হওয়া মালামালের মধ্যে ছিল প্রায় ২ ভরি স্বর্ণের অলঙ্কার, ৪ ভরি রুপার অলঙ্কার, একটি স্যামসাং স্মার্টফোন এবং নগদ ৪ হাজার টাকা।

ঘটনার পর তপন চন্দ্র রায় রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চোরাই মালামাল উদ্ধার ও জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে পুলিশ।

মাননীয় পুলিশ সুপার, ঠাকুরগাঁও-এর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)-এর তত্ত্বাবধানে রাণীশংকৈল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে পুলিশ মো. গিয়ান আলী (১৯), পিতা: মৃত জিয়ারুল ইসলাম, সাং- শাশোর, থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁওকে এ ঘটনায় জড়িত হিসেবে শনাক্ত করে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

পরে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ১ ভরি স্বর্ণের অলঙ্কার ও ৪ ভরি রুপার অলঙ্কার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত গিয়ান আলীর এই চুরির ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তবে এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ মিডিয়া সেল, জেলা পুলিশ, ঠাকুরগাঁও।

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ রাণীশংকৈল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

রাণীশংকৈলে চুরির ঘটনায় এক আসামি গ্রেফতার, স্বর্ণ-রুপার অলঙ্কার উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সংঘটিত একটি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের একটি অংশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাতে রাণীশংকৈল উপজেলার ৪ নম্বর লেহেম্বা ইউনিয়নের কোচর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী তপন চন্দ্র রায় (৩৯) রাত আনুমানিক সাড়ে ১০টায় বাড়িতে তালা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে পাশের বাড়িতে মনসার গান শুনতে যান। রাত প্রায় ১২টার দিকে বাড়ি ফিরে এসে তিনি দেখতে পান, বাড়ির ভেতর থেকে দরজা আটকানো। পরে স্থানীয়দের সহযোগিতায় দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করলে দেখা যায়, তিনটি ঘরের তালা ভাঙা এবং আলমারিতে থাকা মূল্যবান মালামাল চুরি হয়েছে।

চুরি হওয়া মালামালের মধ্যে ছিল প্রায় ২ ভরি স্বর্ণের অলঙ্কার, ৪ ভরি রুপার অলঙ্কার, একটি স্যামসাং স্মার্টফোন এবং নগদ ৪ হাজার টাকা।

ঘটনার পর তপন চন্দ্র রায় রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চোরাই মালামাল উদ্ধার ও জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে পুলিশ।

মাননীয় পুলিশ সুপার, ঠাকুরগাঁও-এর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)-এর তত্ত্বাবধানে রাণীশংকৈল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে পুলিশ মো. গিয়ান আলী (১৯), পিতা: মৃত জিয়ারুল ইসলাম, সাং- শাশোর, থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁওকে এ ঘটনায় জড়িত হিসেবে শনাক্ত করে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

পরে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ১ ভরি স্বর্ণের অলঙ্কার ও ৪ ভরি রুপার অলঙ্কার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত গিয়ান আলীর এই চুরির ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তবে এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ মিডিয়া সেল, জেলা পুলিশ, ঠাকুরগাঁও।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ