রংপুর    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মোবাইলে ক্যাসিনোর ২০ অ্যাপ, ঠাকুরগাঁওয়ে ডিবির হাতে নূর আলম

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. নূর আলম নামে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ—ডিবি।

বৃহস্পতিবার ২৭ আগস্ট রাতে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া শিলুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নূর আলম ওই এলাকার মো. সুফিয়ার রহমানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, নূর আলমের ব্যবহৃত মোবাইল ফোনে ক্যাসিনো-সংক্রান্ত ২০টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ দাবি করেছে, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর এলাকায় ক্যাসিনো ব্যবসার একটি নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে তিনি জড়িত ছিলেন।

গোয়েন্দা পুলিশ আরও জানায়, নূর আলমের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন এলাকার একটি থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রয়েছে। ওই মামলায় এর আগে তাকে রংপুরে গ্রেপ্তার করা হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নূর আলমের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আওতায় মামলা করা হয়েছে।

এদিকে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও নেটওয়ার্ক শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ। 

বিষয় : গ্রেপ্তার ঠাকুরগাঁও সংবাদ অনলাইন জুয়া অপরাধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মোবাইলে ক্যাসিনোর ২০ অ্যাপ, ঠাকুরগাঁওয়ে ডিবির হাতে নূর আলম

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. নূর আলম নামে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ—ডিবি।

বৃহস্পতিবার ২৭ আগস্ট রাতে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া শিলুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নূর আলম ওই এলাকার মো. সুফিয়ার রহমানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, নূর আলমের ব্যবহৃত মোবাইল ফোনে ক্যাসিনো-সংক্রান্ত ২০টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ দাবি করেছে, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর এলাকায় ক্যাসিনো ব্যবসার একটি নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে তিনি জড়িত ছিলেন।

গোয়েন্দা পুলিশ আরও জানায়, নূর আলমের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন এলাকার একটি থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রয়েছে। ওই মামলায় এর আগে তাকে রংপুরে গ্রেপ্তার করা হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নূর আলমের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আওতায় মামলা করা হয়েছে।

এদিকে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও নেটওয়ার্ক শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ। 

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ