রংপুর    বুধবার, ১২ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

ঠাকুরগাঁওয়ে ১২ সড়ক প্রশস্তকরণে ১৪০ কোটির প্রকল্প অনুমোদন

বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের অভিযান, কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের জমি ও দোকানঘর দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণ মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে ডিবির অভিযান, যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায়ে গ্রাহকের বাড়ি থেকে গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

বালিয়াডাঙ্গীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলায় ১১ দলীয় ঐক্যের বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান

ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে গাছ বিতরণ করা হচ্ছে।। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার বিকালে ঠাকুরগাঁও শহরের সালন্দর ইসলামীয়া কামিল মাদ্রাসা মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

 এসময় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে ফলজ বনজ ও ঔষধি প্রজাতির দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক ছাত্রশিবির সভাপতি মো. দেলাওয়ার হোসেন।

তিনি বলেন, ‘পরিবেশ দূষণের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিবেশও এখন বিষাক্ত হয়ে উঠেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ধর্ষণের মতো অপরাধ রাজনীতিকে কলুষিত করছে।

’ একই সঙ্গে পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি রাজনীতিকে দূষণমুক্ত করতে সুস্থ রাজনৈতিক চর্চার আহ্বান জানান তিনি।

দেলাওয়ার হোসেন বলেন, ‘কার্বন ডাইঅক্সাইড যেমন পরিবেশকে দূষিত করছে, তেমনি দেশের রাজনীতিতেও এখন বিষাক্ত আবহাওয়া বিরাজ করছে। আগামী প্রজন্মের জন্য কল্যাণকর, নিরাপদ ও সুস্থ রাজনীতি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ সমাজ ও রাজনৈতিক পরিবেশকে নষ্ট করছে।

কারণ এসব অধিকাংশ ঘটনায় রাজনৈতিক কর্মী ও নেতাদের দ্বারা সংঘটিত হচ্ছে। তাই এসব কর্মকাণ্ড থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে।’ পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত তিনটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

কর্মসূচিতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদসহ দলীয় নেতাকর্মী, বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয় : বৃক্ষরোপণ ঠাকুরগাঁও সংবাদ গাছের চারা বিতরণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার বিকালে ঠাকুরগাঁও শহরের সালন্দর ইসলামীয়া কামিল মাদ্রাসা মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

 এসময় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে ফলজ বনজ ও ঔষধি প্রজাতির দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক ছাত্রশিবির সভাপতি মো. দেলাওয়ার হোসেন।

তিনি বলেন, ‘পরিবেশ দূষণের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিবেশও এখন বিষাক্ত হয়ে উঠেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ধর্ষণের মতো অপরাধ রাজনীতিকে কলুষিত করছে।

’ একই সঙ্গে পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি রাজনীতিকে দূষণমুক্ত করতে সুস্থ রাজনৈতিক চর্চার আহ্বান জানান তিনি।

দেলাওয়ার হোসেন বলেন, ‘কার্বন ডাইঅক্সাইড যেমন পরিবেশকে দূষিত করছে, তেমনি দেশের রাজনীতিতেও এখন বিষাক্ত আবহাওয়া বিরাজ করছে। আগামী প্রজন্মের জন্য কল্যাণকর, নিরাপদ ও সুস্থ রাজনীতি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ সমাজ ও রাজনৈতিক পরিবেশকে নষ্ট করছে।

কারণ এসব অধিকাংশ ঘটনায় রাজনৈতিক কর্মী ও নেতাদের দ্বারা সংঘটিত হচ্ছে। তাই এসব কর্মকাণ্ড থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে।’ পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত তিনটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

কর্মসূচিতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদসহ দলীয় নেতাকর্মী, বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ