রংপুর    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : রোববার, ২৮ জুন ২০২৬

ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যা, চুরিতে বাধা দেওয়ায় হত্যার স্বীকারোক্তি

ঠাকুরগাঁওয়ে ১২ সড়ক প্রশস্তকরণে ১৪০ কোটির প্রকল্প অনুমোদন

বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের অভিযান, কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের জমি ও দোকানঘর দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণ মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে ডিবির অভিযান, যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায়ে গ্রাহকের বাড়ি থেকে গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

বালিয়াডাঙ্গীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইয়াবা উদ্ধার এবং আসামিদের আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ৮টার দিকে রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর হাজির উদ্দিনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—মাধবপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মো. মতিউর রহমান ওরফে বুদু (৩৫) এবং একই গ্রামের মৃত আমিনুল হকের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫)।

পুলিশ জানায়, দেলোয়ার হোসেনের বসতবাড়ির গোয়ালঘরের সামনের উঠানে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুহিয়া থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১২/৫০, তারিখ: ২৮ জুন ২০২৬) দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদিউজ্জামাল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন কিংবা সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।

পুলিশ সাধারণ জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়ে জানিয়েছে, মাদক সংক্রান্ত যেকোনো তথ্য গোপনীয়তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : মাদক কারবারি মাদক সহ গ্রেফতার ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইয়াবা উদ্ধার এবং আসামিদের আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ৮টার দিকে রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর হাজির উদ্দিনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—মাধবপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মো. মতিউর রহমান ওরফে বুদু (৩৫) এবং একই গ্রামের মৃত আমিনুল হকের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫)।

পুলিশ জানায়, দেলোয়ার হোসেনের বসতবাড়ির গোয়ালঘরের সামনের উঠানে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুহিয়া থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১২/৫০, তারিখ: ২৮ জুন ২০২৬) দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদিউজ্জামাল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।  

তিনি আরও বলেন, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন কিংবা সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।

পুলিশ সাধারণ জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়ে জানিয়েছে, মাদক সংক্রান্ত যেকোনো তথ্য গোপনীয়তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ